![]() |
| thehaguepeace.org |
বিষয় - ভাবে ভাবনায় নজরুল
কবিতা =বিদ্রোহী কবি
গর্জে উঠেছে হৃদয়ের ভাষা
আপন মাতৃ ভাষায়,
সেলাম জানাই বিদ্রোহী কবি
অন্তরের ভক্তি ও শ্রদ্ধায়।
কলম তোমার উদ্যত তরবারি
লেখনি ছন্দে ক্ষুরধার,
মানুষের মনে আলোড়ন তুলে
জাগ্রত করো চেতনার।
সমাজ-সভ্যতার প্রিয় কবি
কবি শ্রেষ্ঠ তুমি নজরুল,
তোমায় দেবতা না পাঠালে ধরায়
কি করে ফুটতো এতো ফুল।
এপার ওপার দুই বাংলার
হৃদয় করেছো জয়,
শ্রদ্ধায় তোমায় সন্মান দিতে
এই মস্তক নত হয়।

0 Comments