বিষয়-- কবিতা
কবিতা-- বর্ষা
রচনায়-- মনিরুদ্দিন আনসারী
তারিখ-- ২৫শে মে, ২০২১
![]() |
| kolkata24*7.com |
ওগো বর্ষা তুমি বর্ষিবে কবে,
দিন হ্তে দিন কাটিয়া গেলো বর্ষিলে না আজও।
বট ,ধান, সেগুন সবাই তোমার অপেক্ষায় তাকিয়ে থাকে ,
জীবগুলো তোমাকে নিমন্ত্রণ করে,
তবু তুমি এলে না,
ওগো বর্ষা তুমি বর্ষিবে কবে।
মাটি শুস্ক হইয়া গেলো ,
গাছ মানুষের রুক্ষ হইয়া গেলো ,
আষাঢ় , শ্রাবন চলিয়া গিয়ে ভাদ্র চলিয়া এলো,
কিন্তু তুমি এলে না আজও ,
ওগো বর্ষা তুমি বর্ষিবে কবে।
গোলাপ ফুটিল না ফুল ,
নারীদের দুলিল না কানের দুল।
পশু পক্ষীদের শব্দ শোনা যায় না ,
নর - নারীদের মাঠে দেখা যায় না।
সারা ভুবন হয়ে গেছে শান্ত ,
শুধু তোমারই জন্য সবই ক্লান্ত।
জীবজন্তু তোমাকেই করে আহ্বান ,
তবু তুমি এলে না,
ওগো বর্ষা তুমি বর্ষিবে কবে।

0 Comments