imdb.com

শিরোনাম -- বিদ্রোহী কবি নজরুল  

তারিখ -- ২৫/০৫/২০২১

***********

তুমি  সদাই গেয়েছ সাম্যের গান

তুমি বাংলার বীর সন্তান,

তুমি চির বিদ্রোহী কবি নজরুল

হৃদয়ে রয়েছ তুমি অম্লান!

তুমি ভাস্কর তব কবিতা নৃত্য গানে

জাগিয়েছ নব আশা প্রাণে,

লহ প্রণাম তোমার কবিতায় গানে

আজ তব শুভ জন্মদিনে!

কে বলে তুমি বেঁচে নেই প্রিয় কবি

হৃদয়ে উজ্জ্বল তব ছবি,

তুমি অমর রবে সাম্য মৈত্রী গানে

তুমি অক্ষয় বিদ্রোহী কবি!

প্রতিটি ক্ষণে তব কবিতায় গানে

হৃদয়ে জাগে নব শিহরণ,

কান্ডারী তুমি সদাই রয়েছে সাথে

মোদের হৃদয়ে আমরণ!

আজ বড় দুর্দিন তোমার বাংলায়

জানি এসে ধরবে তুমি হাল,

মোরা কান্ডারী সদা তোমায় খুঁজি

বলবে ঐ দেখ নতুন সকাল! 

জানি কেটে যাবে দুর্যোগ মহামারী

দিশা দেখাবে কবিতায় গানে,

প্রভাত রবির কিরণ লেগে দূর হবে

দুঃখের কাল এই ভুবনে!!